জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তার এই নিয়োগের খবরে জামালপুরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা মহল থেকে নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানানো হয়েছে।
সিরাজুল হক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর হাত ধরে বিএনপিতে যোগদান করেন এবং জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে বিএনপি সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন। এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
বর্তমানে তিনি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
নীলফামারী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন মিজানুর রহমান চৌধুরী
১
জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলায় আনন্দের ঢেউ
২
নীলফামারীতে সড়কে সংঘবদ্ধ ডাকাতি, ডাকাত সদস্য গ্রেপ্তার
৩
আত্মসমর্পণের পরও কারামুক্তি নয়, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলালসহ ১৯ আ’লীগ নেতা কারাগারে
৪
নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ডে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ