আত্মসমর্পণের পরও কারামুক্তি নয়, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলালসহ ১৯ আ’লীগ নেতা কারাগারে - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৩০ মার্চ ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্মসমর্পণের পরও কারামুক্তি নয়, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলালসহ ১৯ আ’লীগ নেতা কারাগারে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জন নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণকারী নেতাকর্মীরা বিভিন্ন নাশকতা ও সন্ত্রাস দমন আইনের মামলার আসামি। সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে রয়েছে জিআর ১৮৫(২)২৪, ১৯৯(২)২৪, ২০৭(২)২৪ নাশকতা মামলা এবং জিআর ৩(২)২৪ সন্ত্রাস দমন আইনের মামলা।

আত্মসমর্পণকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য দৌলত জামান দুলাল (৬৫), মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল (৫৫), আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না (৫০), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৪৮), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৪৫), যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কি (৩৫), সহ-সম্পাদক তোফায়েল আহমেদ বাহাদুর (৪৫)।

এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও নেতাকর্মী আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে রয়েছেন— হযরত আলী হিলারী (৪৫), এসডি জুয়েল (৪০), রাশেদুল হাসান লাজু (৩৮), আব্দুল হামিদ মেম্বার (৪৫), মাসুদ ফুল বাদশা (৫০), ছলো মিয়া (৫০), শাহিন (৩৮), রনি মেম্বার (৪০), শিবলুল হাসান সিয়াম (২৫), সালমান (২২) সহ মোট ১৯ জন।

আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের পর এ নিয়ে দ্বিতীয় দফায় আত্মসমর্পণের ঘটনা ঘটলো। এর আগে প্রথম দফায় ১১ জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলায় আনন্দের ঢেউ

নীলফামারীতে সড়কে সংঘবদ্ধ ডাকাতি, ডাকাত সদস্য গ্রেপ্তার

আত্মসমর্পণের পরও কারামুক্তি নয়, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলালসহ ১৯ আ’লীগ নেতা কারাগারে

নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ডে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

দিনদুপুরে আদালত চত্বরে হামলা ও অপহরণের চেষ্টা, নিরাপত্তা প্রশ্নে সাংবাদিক মহল

মাদারগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধন, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি- থানায় অভিযোগ

প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ’ অভিযুক্ত ইউপি সদস্য পলাতক-থানায় মামলা

বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

ঈদ পুনর্মিলনীতে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-মাদক,দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

মাদারগঞ্জে পূর্ব মোসলেমাবাদ সঃ প্রাঃ বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি- থানায় অভিযোগ 

১০

নীলফামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় উত্তেজনা

১১

মেলান্দহে অনাড়ম্বর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১২

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

১৩

মাদারগঞ্জে মহান স্বাধীনতা উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

১৪

মেলান্দহে কওমি মাদ্রাসার পানির লাইন ও ট্যাংকে অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগ

১৫

মাদারগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত 

১৬

ভিয়েতনামের বিপক্ষে আজ বাংলাদেশের লড়াই, একাদশে থাকবেন তো হামজা?

১৭

গণহত্যা দিবসে মেলান্দহে আলোচনা সভা, নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

১৮

নীলফামারীতে গণহত্যা দিবস উদযাপন

১৯

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

২০