প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ' অভিযুক্ত ইউপি সদস্য পলাতক-থানায় মামলা - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৯ মার্চ ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ’ অভিযুক্ত ইউপি সদস্য পলাতক-থানায় মামলা

জামালপুরের  মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য কর্তৃক প্রতিবন্ধী (১২) মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে। 

শনিবার বিকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী এলাকায় নিজ বাড়ীতে ধর্ষনের শিকার হয় প্রতিবন্ধী মেয়েটি।  এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ এর বিরুদ্ধে  থানায় মামলা দায়ের করে। মামলা নং ১৬, তারিখ-২৯ মার্চ/২৬। 

সরেজমিনে গিয়ে জানা গেছে, শনিবার বিকালে বাড়ীতে পুরুষ মানুষ কেউ ছিল না। যে যার কাজে ব্যস্ত ছিল। নিকটতম একজনের ছেলে ময়মনসিংহে পড়াশোনা করে। সে চলে যাওয়ার সময় রাস্তায় এগিয়ে দিতে যায় বাড়ীর মহিলারা। এ সময় পান খাওয়ার ছলে ঘরে ঢুকে এবং ভিকটিমের মুখ চেঁপে ধরে ধর্ষণ করে বলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন।

অভিযুক্তের পরিবার সূত্রে জানা গেছে, মেম্বার মাসুদ ঐ বাড়ীর দিকে বেশি থাকে। বিভিন্ন প্রয়োজনে তারা ডেকে নিয়ে যায়।  এরকম ঘটনা ঘটাইছে কি না আমরা যেহেতু দেখি নাই এ জন্য জানি ও না। তবে এখন কেউ বাড়ীতে নেই, ঘর বন্ধ।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা  দায়ের করেছেন। ভিকটিম কে পরীক্ষার জন্য জামালপুর মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামী পলাতক রয়েছে গ্রেফতারের চেষ্টা চলছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনদুপুরে আদালত চত্বরে হামলা ও অপহরণের চেষ্টা, নিরাপত্তা প্রশ্নে সাংবাদিক মহল

মাদারগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধন, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি- থানায় অভিযোগ

প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ’ অভিযুক্ত ইউপি সদস্য পলাতক-থানায় মামলা

বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

ঈদ পুনর্মিলনীতে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-মাদক,দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

মাদারগঞ্জে পূর্ব মোসলেমাবাদ সঃ প্রাঃ বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি- থানায় অভিযোগ 

নীলফামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় উত্তেজনা

মেলান্দহে অনাড়ম্বর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

মাদারগঞ্জে মহান স্বাধীনতা উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

১০

মেলান্দহে কওমি মাদ্রাসার পানির লাইন ও ট্যাংকে অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগ

১১

মাদারগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত 

১২

ভিয়েতনামের বিপক্ষে আজ বাংলাদেশের লড়াই, একাদশে থাকবেন তো হামজা?

১৩

গণহত্যা দিবসে মেলান্দহে আলোচনা সভা, নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

১৪

নীলফামারীতে গণহত্যা দিবস উদযাপন

১৫

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

১৬

জামালপুরে মধ্যরাতে ৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ১১জন

১৭

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১৮

ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী অনুষ্ঠিত 

১৯

মাদারগঞ্জে প্রবাসীর বউয়ের সাথে পরকিয়ায় কট এক প্রবাসী’ উভয়েই থানা হেফাজতে

২০