নীলফামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় উত্তেজনা - Channel 11
নীলফামারী প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় উত্তেজনা

নীলফামারীর ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্যের নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ সময় অনুষ্ঠান ত্যাগ করেন নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। বৃহস্পতিবার ( ২৬ মার্চ ) সকালে ডোমার হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকা বিএনপি’র এক নেতা ইচ্ছাকৃতভাবে সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেনি। অনুষ্ঠান ত্যাগের সময় বিএনপি’র কিছু নেতাকর্মী জামাত নেতাকর্মী ও সংসদ সদস্যকে লক্ষ্য করে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন বলেন, উপজেলা প্রশাসনের দেওয়া স্কিপে প্রধান অতিথির নাম উল্লেখ ছিল না। এরপরও এমপিকে সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ জানানো হয় এবং তিনি আসন গ্রহণ করেন।

কিছু উশৃংখল ব্যক্তি পরিস্থিতি উত্তপ্ত করতে আপত্তিকর ভাষায় গালাগালি করেন। সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার বলেন, অনুষ্ঠান শুরুতেই স্বাভাবিকভাবে চলছিল। তবে এ ধরনের রাষ্ট্রীয় আয়োজনে দলীয় ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা হওয়া উচিত। ভবিষ্যতে এ বিষয়ে উপজেলা প্রশাসনকে আরো সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ডোমার সার্কেলের সহকারি পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, অনুষ্ঠানে সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আর কোন উত্তেজনা ছড়াবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় উত্তেজনা

মেলান্দহে অনাড়ম্বর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

মাদারগঞ্জে মহান স্বাধীনতা উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

মেলান্দহে কওমি মাদ্রাসার পানির লাইন ও ট্যাংকে অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত 

ভিয়েতনামের বিপক্ষে আজ বাংলাদেশের লড়াই, একাদশে থাকবেন তো হামজা?

গণহত্যা দিবসে মেলান্দহে আলোচনা সভা, নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

নীলফামারীতে গণহত্যা দিবস উদযাপন

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

১০

জামালপুরে মধ্যরাতে ৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ১১জন

১১

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১২

ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী অনুষ্ঠিত 

১৩

মাদারগঞ্জে প্রবাসীর বউয়ের সাথে পরকিয়ায় কট এক প্রবাসী’ উভয়েই থানা হেফাজতে

১৪

জামালপুরে আলোচনার কেন্দ্রবিন্দু সাদিয়া হক – সংরক্ষিত নারী আসনে তৃণমূলের জোর দাবি

১৫

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ

১৬

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের উদ্যোগে ১ হাজার পরিবারে ঈদ উপহার

১৭

মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

১৮

মেলান্দহে ইয়াবাসহ আটক ছাত্রদল নেতাদের বহিষ্কার

১৯

মহালছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সেমিনার 

২০