গণহত্যা দিবসে মেলান্দহে আলোচনা সভা, নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান - Channel 11
চ্যানেল ১১ ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণহত্যা দিবসে মেলান্দহে আলোচনা সভা, নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

জামালপুরের মেলান্দহ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের হলরুমে এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল বাঙালি জাতির ইতিহাসের এক বিভীষিকাময় রাত। এদিন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র মানুষের ওপর বর্বর হামলা চালিয়ে ইতিহাসের নৃশংসতম গণহত্যাগুলোর একটি সংঘটিত করে। তিনি এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ওই রাতেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যা মুক্তিযুদ্ধের সূচনা ত্বরান্বিত করে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অসংখ্য শহীদের আত্মত্যাগ ও নারীদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবীর মঞ্জু , সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস, প্রকৌশলী শুভাশীষ রায়, কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, ওসি (তদন্ত) স্নেহাশীষ রায়, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক এবং শিক্ষক মোহন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় উত্তেজনা

মেলান্দহে অনাড়ম্বর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

মাদারগঞ্জে মহান স্বাধীনতা উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

মেলান্দহে কওমি মাদ্রাসার পানির লাইন ও ট্যাংকে অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত 

ভিয়েতনামের বিপক্ষে আজ বাংলাদেশের লড়াই, একাদশে থাকবেন তো হামজা?

গণহত্যা দিবসে মেলান্দহে আলোচনা সভা, নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

নীলফামারীতে গণহত্যা দিবস উদযাপন

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

১০

জামালপুরে মধ্যরাতে ৩ হাজার লিটার পেট্রোলসহ আটক ১১জন

১১

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১২

ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯৯৮ এর পুনর্মিলনী অনুষ্ঠিত 

১৩

মাদারগঞ্জে প্রবাসীর বউয়ের সাথে পরকিয়ায় কট এক প্রবাসী’ উভয়েই থানা হেফাজতে

১৪

জামালপুরে আলোচনার কেন্দ্রবিন্দু সাদিয়া হক – সংরক্ষিত নারী আসনে তৃণমূলের জোর দাবি

১৫

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ

১৬

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের উদ্যোগে ১ হাজার পরিবারে ঈদ উপহার

১৭

মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

১৮

মেলান্দহে ইয়াবাসহ আটক ছাত্রদল নেতাদের বহিষ্কার

১৯

মহালছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সেমিনার 

২০