মাহমুদপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু - Channel 11
মোহাম্মদ জিল্লুর রহমান, মেলান্দহ, জামালপুর
১৬ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাহমুদপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায়, দুর্যোগে আক্রান্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে এসব চাল বিতরণ শুরু করা হয়। চাল পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন হতদরিদ্র সুবিধাভোগীরা।

চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এছাড়াও ৯টি ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি জনসংখ্যা নিয়ে গঠিত উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ। এবছর মাহমুদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জন্য ৬ হাজার ৪৩০জন সুবিধা ভোগীর জন্য ১০ কেজি করে মোট ৬৪ হাজার ৩শ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়। চাল বিতরণের পূর্বে সুবিধা ভোগীদের নিকট চালের কার্ড পৌছে দেয়া হয়। বিতরণরে সময় যথাযথ নিয়ম মেনে সুবিধাভোগীদের মাঝে বিণামূল্যে ১০ কেজী চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।

৭০ বছরের সমিরন বেওয়া জানান, সারা বছর খুব কষ্টে চলি, ঈদ আইলে সরকার ১০ কেজী চাল দেয়। এই চাল পাইলে একটু ঈদ মনে হয়।

হাবিবুর রহমান নামে আরেক প্রবীন ব্যাক্তি বলেন, ‘‘এখন বয়স হইছে, কাজ করতে পারি না। সরকারের ১০ কেজী চাল পায়ে অনেক খুশি লাগতাছে।’’

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম বলেন, প্রতিদিন কয়েক হাজার মানুষ চাল নিতে আসেন। এসব চাল বিতরণ করা অনেক কষ্ট সাধ্য। খুব শৃঙ্খলার মধ্য দিয়ে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণে কোন ধরনের অনিয়ম হয়নি।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কোন ধরনের অনিয়মকে প্রশ্রয় দেয়া হয়নি। সঠিক নিয়ম অনুসরণ করে ও উপযুক্ত সুবিধাভোগীদের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে আমরা পাঁচ এমপি, পাঁচ ভাই মিলেমিশে কাজ করতে চাই- এম রশিদুজ্জামান মিল্লাত

ইসলামপুরে নির্মাণাধীন ভবন ধসে ১৩ শ্রমিক আহত

মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাহমুদপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু

নীলফামারীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিজিএফ -এর চাল বিতরণ শুরু 

রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনে স্বল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু – কুড়িগ্রামে দুর্যোগমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামের হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাহমুদপুরে এসিআই সীড কোম্পানির এসিআই গম ১ এর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রেসক্লাব জামালপুরের ইফতার ও দোয়া মাহফিল

১০

মেলান্দহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১১

মেলান্দহে পবিত্র রমজানে সৌদি সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া খেজুর বিতরণ

১২

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

১৩

ভিজিএফ এর স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ, মারধরের শিকার চেয়ারম্যান

১৪

রানীশংকৈলে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

১৫

হরিপুরে চাচার জমি দখলের চেষ্টায় ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

১৬

সরিষাবাড়ীতে জনতার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

১৭

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা সভা- দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৮

মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  

১৯

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক- দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

২০