মেলান্দহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান - Channel 11
মোহাম্মদ জিল্লুর রহমান, মেলান্দহ, জামালপুর
১৪ মার্চ ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

জামালপুরের মেলান্দহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। এ সময় মেলান্দহ পৌরসভা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সতস্ফূর্ত অংশগ্রহণে ঝুড়িতে ময়লা তুলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে অভিযান শুরু করা হয়।

এর আগে উপজেলা প্রশাসনের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও জিন্নাতুল আরা। সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জু এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

আলোচনা সভায় ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব।

নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া। এছাড়াও, ঘরের ভেতর ও বাইরে ফুলের টব, টায়ার, ড্রাম বা পরিত্যক্ত পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।#

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে নির্মাণাধীন ভবন ধসে ১৩ শ্রমিক আহত

মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাহমুদপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু

নীলফামারীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিজিএফ -এর চাল বিতরণ শুরু 

রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনে স্বল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু – কুড়িগ্রামে দুর্যোগমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামের হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাহমুদপুরে এসিআই সীড কোম্পানির এসিআই গম ১ এর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রেসক্লাব জামালপুরের ইফতার ও দোয়া মাহফিল

মেলান্দহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১০

মেলান্দহে পবিত্র রমজানে সৌদি সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া খেজুর বিতরণ

১১

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

১২

ভিজিএফ এর স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ, মারধরের শিকার চেয়ারম্যান

১৩

রানীশংকৈলে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

১৪

হরিপুরে চাচার জমি দখলের চেষ্টায় ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

১৫

সরিষাবাড়ীতে জনতার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

১৬

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা সভা- দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৭

মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  

১৮

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক- দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

১৯

রানীশংকৈলে পুকুর সংস্কারের নামে দেদারসে চলছে ফসলি জমির মাটি বিক্রী

২০