মেলান্দহে পবিত্র রমজানে সৌদি সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া খেজুর বিতরণ - Channel 11
মোহাম্মদ জিল্লুর রহমান, মেলান্দহ, জামালপুর
১৪ মার্চ ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে পবিত্র রমজানে সৌদি সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া খেজুর বিতরণ

জামালপুরের মেলান্দহে পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া প্যাকেটজাত খেজুর বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা খেজুর বিতরণের উদ্বোধন করেন। এরপর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে উপজেলার ৫৩ টি মাদরাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়।

এ সময়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মো. রাসেলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে প্রস্তুত তালিকা অনুযায়ী উপজেলার ৫৩ টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খেজুরগুলো বিতরণ করা হয়। সুত্র আরো জানায়, জেলা হতে প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী ২৯টি কার্টুনে মোট ২৩২ প্যাকেট খেজুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, পবিত্র রমজান মাসে সৌদি আরবের পক্ষ থেকে উপহার পাওয়া এসব খেজুর উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। রমজান মাসে এসব খেজুর মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতারে সহায়ক হবে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের উদ্যোগে ১ হাজার পরিবারে ঈদ উপহার

মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মেলান্দহে ইয়াবাসহ আটক ছাত্রদল নেতাদের বহিষ্কার

মহালছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সেমিনার 

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ 

জামালপুরে আমরা পাঁচ এমপি, পাঁচ ভাই মিলেমিশে কাজ করতে চাই- এম রশিদুজ্জামান মিল্লাত

ইসলামপুরে নির্মাণাধীন ভবন ধসে ১৩ শ্রমিক আহত

মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাহমুদপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু

নীলফামারীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিজিএফ -এর চাল বিতরণ শুরু 

১০

রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

১১

দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনে স্বল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু – কুড়িগ্রামে দুর্যোগমন্ত্রী

১২

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামের হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৩

মাহমুদপুরে এসিআই সীড কোম্পানির এসিআই গম ১ এর মাঠ দিবস অনুষ্ঠিত

১৪

প্রেসক্লাব জামালপুরের ইফতার ও দোয়া মাহফিল

১৫

মেলান্দহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৬

মেলান্দহে পবিত্র রমজানে সৌদি সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া খেজুর বিতরণ

১৭

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

১৮

ভিজিএফ এর স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ, মারধরের শিকার চেয়ারম্যান

১৯

রানীশংকৈলে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

২০