ভিজিএফ এর স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ, মারধরের শিকার চেয়ারম্যান - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১৩ মার্চ ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিজিএফ এর স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ, মারধরের শিকার চেয়ারম্যান

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৬নং ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে জনতার হাতে মারধরের শিকার হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে সরকার প্রদত্ত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের জন্য স্লিপ বিতরণ করা হচ্ছিল। এ সময় উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্লিপ নিতে আসা লোকজনের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে উত্তেজিত জনতা চেয়ারম্যান এরশাদ আলীর ওপর হামলা চালায়। এতে তিনি জনতার হাতে মারধরের শিকার হন। পরে স্থানীয় লোকজন ও দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত চেয়ারম্যানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান- ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

ভিজিএফ এর স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ, মারধরের শিকার চেয়ারম্যান

রানীশংকৈলে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

হরিপুরে চাচার জমি দখলের চেষ্টায় ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

সরিষাবাড়ীতে জনতার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা সভা- দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক- দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

রানীশংকৈলে পুকুর সংস্কারের নামে দেদারসে চলছে ফসলি জমির মাটি বিক্রী

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে মারলো আইনজীবী স্বামী

১০

মেলান্দহে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, ঢেউটিন সহায়তা ও চেক বিতরণ

১১

মেলান্দহে মধ্যরাতে বাইক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

১২

পুলিশ প্রশাসনের উদ্যোগে ঘুচবে জংসের আলীর ঘরের কষ্ট

১৩

মারধরের শিকার চেয়ারম্যান এর নেই কারো প্রতি অভিযোগ, দোষ দিলেন কপালের

১৪

কুড়িগ্রামে সাংবাদিক শামীমের পৈত্রিক জমি দফায় দফায় জবরদখল ও লুটপাট- নিরাপত্তা চেয়ে আবেদন

১৫

আমেনা হত্যায় কঠোর বার্তা ডিআইজির, ঘটনাস্থল পরিদর্শন-আটক ৫

১৬

আমেনা হত্যার বিচার চেয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৭

সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটালো ভয়েস অব ঝিনাইগাতী

১৮

জামালপুরে আটকের ৮ ঘণ্টা পর আওয়ামীলীগের চেয়ারম্যানকে ছেড়ে দিল পুলিশ

১৯

পেশাদারিত্বে দক্ষতার স্বীকৃতি পেলেন এএসপি ইমরুল হাসান

২০