মেলান্দহে মধ্যরাতে বাইক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৫ মার্চ ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে মধ্যরাতে বাইক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার সময় বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া (৪২) ও তার ভাতিজা মৃত উজ্জ্বল মিয়ার ছেলে আকাশ মিয়া (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রাত ২টার দিকে উপজেলার মাহমুদপুর এলাকা থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ির দিকে ফিরছিলেন কাজল মিয়া ও তার ভাতিজা আকাশ মিয়া। ফেরার পথে মেলান্দহ পৌরসভার মিয়ারপাড়া এলাকায় পৌোলে বিপরীত দিক থেকে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিলে ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ বাইক দুটিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অপর বাইকচালক সাইম (২২) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মিয়ারপাড়া এলাকার নৈশ্য প্রহরী নুর ইসলাম জানান, ‘হঠাৎ শব্দ শুনে কাছে গিয়ে দেখি একজন মারা গেছেন, অন্যজনের অবস্থা ভালো নয়। পরে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’
মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাীধন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে মারলো আইনজীবী স্বামী

মেলান্দহে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, ঢেউটিন সহায়তা ও চেক বিতরণ

মেলান্দহে মধ্যরাতে বাইক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

পুলিশ প্রশাসনের উদ্যোগে ঘুচবে জংসের আলীর ঘরের কষ্ট

মারধরের শিকার চেয়ারম্যান এর নেই কারো প্রতি অভিযোগ, দোষ দিলেন কপালের

কুড়িগ্রামে সাংবাদিক শামীমের পৈত্রিক জমি দফায় দফায় জবরদখল ও লুটপাট- নিরাপত্তা চেয়ে আবেদন

আমেনা হত্যায় কঠোর বার্তা ডিআইজির, ঘটনাস্থল পরিদর্শন-আটক ৫

আমেনা হত্যার বিচার চেয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটালো ভয়েস অব ঝিনাইগাতী

জামালপুরে আটকের ৮ ঘণ্টা পর আওয়ামীলীগের চেয়ারম্যানকে ছেড়ে দিল পুলিশ

১০

পেশাদারিত্বে দক্ষতার স্বীকৃতি পেলেন এএসপি ইমরুল হাসান

১১

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া 

১২

রানীশংকৈলে রফিক ফিলিং স্টেশনকে জরিমানা

১৩

মেলান্দহে অনুমোদনহীন গুদামে ‘যমুনা’ সার মজুদের অভিযোগ

১৪

নাগরিক টিভির সংবাদে সাড়া: মানবিকতায় উজ্জ্বল জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

১৫

দলমত নির্বিশেষে দুর্নীতিমুক্ত মেলান্দহ-মাদারগঞ্জ গড়ার অঙ্গীকার এমপি বাবুলের

১৬

বিএনপি নেতার মামলায় ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা নেতা কারাগারে

১৭

 মাদারগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুল এর মতবিনিময় সভা 

১৮

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৯

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২০