সরিষাবাড়ীতে কুরবানির মাংস বিতরণকারীদের উপর হামলা মারধর- প্রতিবাদে মানববন্ধন - Channel 11
admin
১১ জুন ২০২৫, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে কুরবানির মাংস বিতরণকারীদের উপর হামলা মারধর- প্রতিবাদে মানববন্ধন

ছবিঃ চ্যানেল ১১ নিউজ

তৌকির আহম্মেদ হাসু, সরিষাবাড়ি, জামালপুর

পবিত্র ঈদুল আযহার দিন মদ‍্যপরত অবস্থায় বাউসি দক্ষিণপাড়া জামে মসজিদে প্রবেশ করে সমাজে কোরবানির মাংস বিতরণকারীদের ওপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- আব্দুল বারী মেলেটারি, এবিএম রুহুল আমিন, রুবেল মিয়া, হাবিবুর রহমান, বাদশা মিয়া ও বাউসি দক্ষিণপাড়া জামে মসজিদের খাদেম বাদশা মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ আগষ্টের পর জিন্নাহ, জিয়া, রাকিব, নাফিস ও শফিকুলসহ আরও অনেকেই এলাকায় ত্রাস সৃষ্টি করে মানুষকে জিম্মি করে রেখেছে।বক্তারা আরও বলেন, ঈদুল আযহার দিন সুষ্ঠুভাবে সমাজের মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।তারা শুধু নিজেদের স্বার্থসিদ্ধির জন‍্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ঘটনায় গত ৮ জুন বাউসি দক্ষিণপাড়া গ্রামের রুবেল মিয়া বাদী হয়ে ১০ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১০

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১১

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১২

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৩

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৪

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৬

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৭

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৮

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৯

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

২০