নাগরিক টিভির সংবাদে সাড়া: মানবিকতায় উজ্জ্বল জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী - Channel 11
আব্দুল্লাহ আল লোমান, জামালপুর
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরিক টিভির সংবাদে সাড়া: মানবিকতায় উজ্জ্বল জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

একটি টেলিভিশন সংবাদ যেন বদলে দিল এক বয়োবৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধের গল্প। ইফতারে পান্তা ভাত খেয়ে, সেহরিতে কী খাবেন তা না জেনেই দিন পার করছিলেন জংসের আলী দম্পতি। তাদের সেই মানবেতর জীবনের চিত্র তুলে ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি। সংবাদটি প্রচারের পরপরই মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন মোহাম্মদ ইউসুপ আলী।

মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ওই বয়োবৃদ্ধ দম্পতিকে ডেকে নগদ অর্থ, ইফতার সামগ্রী ও চালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, “নাগরিক টিভির মাধ্যমে আমি খবরটি দেখি এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিই। শুধু জংসের আলী দম্পতি নয়, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের চলমান মানবিক কার্যক্রমেরই অংশ।”

তিনি আরও জানান, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত।

সহায়তা পেয়ে জংসের আলী দম্পতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহযোগিতা তাদের জন্য রমজানের সময়ে বড় স্বস্তি এনে দিবে। মানবিক প্রশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে জেলা প্রশাসকের এ উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০