ইসলামপুরে রোজা আসতেই শসা-লেবু-বেগুনের দাম হঠাৎ দ্বিগুণ   - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে রোজা আসতেই শসা-লেবু-বেগুনের দাম হঠাৎ দ্বিগুণ  

পবিত্র মাহে রমজান মাস সমাগত। রমজানের প্রেক্ষাপটে ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুনি,কাঁচা মরিচ, শসা ও লেবু, চাহিদা বিবেচনায় এই সব পণ্যের দাম বিক্রেতারা ইচ্ছামতো বাড়াচ্ছেন। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দ্বিগুণের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে লেবু ও বেগুন।

 মানভেদে বেগুন কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হতো। শসা কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে লেবুর।

এক মাস আগেও লেবুর হালি ১০ থেকে ২০ টাকায় বিক্রি হলেও এখন দ্বিগুণের বেশি দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।উন্নতজাতের লেবুর হালি ১০০ টাকা হালিতে বিক্রি হতে দেখা গেছে।

আজ ১৮ফেব্রয়ারি (বুধবার) দুপুরে ইসলামপুর উপজেলা কাঁচাবাজার, বিজয় চত্বরে ও গুঠাইল,ধর্মকুড়াসহ কয়েকটি বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য মিলেছে।

তবে বাড়তি চাহিদা তৈরি হলেও এবার অনেকটাই স্থিতিশীল ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন ও চিনির দর। আবার বাজারে বাড়তি সরবরাহের কারণে ছোলা, চিনিসহ কয়েকটি ভোগ্যপণ্যের দাম এরই মধ্যে কমেছে।তবে এবারও রোজা ঘিরে বাড়তি মাংসের বাজার। এখনো কাটেনি ভোজ্য তেলের সংকট।

ইসলামপুর পৌরসভার ঠাকুরগঞ্জ নিত্য বাজারের সবজি বিক্রেতা হাসান আলী বলেন, ‘এখন লেবুর অফ সিজন। তাই পাইকারি বাজারেই লেবুর কিছুটা সংকট রয়েছে। শীত মৌসুম শেষ হওয়ার কারণে বেগুনের সরবরাহও কিছুটা কমে যাওয়ায় দামও বেড়ে গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, রোজা উপলক্ষে সব ধরনের মাংসের দাম বেড়েছে। কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে ব্রয়লার মুরগি কেজি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি কেজি ৩০০ থেকে ৩৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে ৭৮০ থেকে ৮০০ টাকায় এবং খাসির মাংস কেজি,১১০০থেকে ১২০০শত টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচাবাজারের ছাহাবী ব্রয়লার হাউসের বিক্রেতা মোঃ সানি বলেন, ‘রোজায় বাড়তি চাহিদার কারণে খামারি পর্যায়েই মুরগির দাম বাড়তি। যার কারণে খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি হচ্ছে। ’

বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজি ৫৫/৬০ টাকায়, ছোলা কেজি ৮০ থেকে ১০০ টাকায়, বেসন কেজি মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায়, চিনি কেজি ১২০ থেকে ১২৫ টাকায়, আলু কেজি ১৫/২৫ টাকায়, দেশি আদা কেজি ১২০ থেকে ১৬০ টাকায়, দেশি নতুন রসুন ১২০ থেকে ১৫০ টাকায়, আমদানি করা রসুন কেজি ২৩০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে শীতকালীন সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় কয়েকটি সবজির দাম কিছুটা বেড়েছে। টমেটো কেজি ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৩৫ টাকা, মুলা কেজি ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে কেজি ৩০ থেকে ৪০ টাকা, শিম মানভেদে ৩০ থেকে ৬০ টাকা, গাজর ৩০ থেকে ৫০ টাকা এবং কাঁচা মরিচ কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০