ইসলামপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

জামালপুর -২ (ইসলামপুর -১৩৯) আসনের বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ (বাবুর) সমর্থনে দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল ও আশপাশের এলাকা।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল তিনটা সরকারি ইসলামপুর কলেজ মাঠ প্রাঙ্গণে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

গণমিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে সমাবেশে রূপ নেয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি প্রার্থী আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু বলেন, “জামালপুর-২ ইসলামপুর আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। আমি বিশ্বাস করি, জনগণই এই আসনের প্রকৃত মালিক। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবে। ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও জনগণের মুক্তির প্রতীক।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করব।” এ সময় তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই ও শিক্ষা অনুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ এবং উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা শাফিজ বিন্তি।

এছাড়াও বক্তারা বলেন,ইসলামপুর আসনে দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থী আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু কে বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী কর্মসূচি সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০