মছলন্দপুরে ৫জন শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা তলানিতে - Channel 11
পেয়ার আলী, রানীশংকৈল,ঠাকুরগাঁও
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মছলন্দপুরে ৫জন শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা তলানিতে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের মসলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়মে শিক্ষার্থী সংখ্যা আজ তলানীতে।

৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সরেজমিনে স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলে একটিও ছাত্র-ছাত্রী নেই। পাঁচজন শিক্ষকের বিদ্যালয়ে দুইজন শিক্ষক উপস্থিত থাকলেও একজন শিক্ষক তার বাচ্চাকে ভাত খাওয়াতে ব্যস্ত, অন্য শিক্ষক শ্রেণিকক্ষের বেঞ্চে বসে ঘুমাচ্ছিলেন। 

এ বিষয়ে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দেব শর্মা তার ব্যক্তিগত কাজে পীরগঞ্জ অবস্থান করছেন। সহকারী শিক্ষক শাহানাজ বেগম ও সাধন চন্দ্র রায়কে স্কুলে পাওয়া যায়নি। উপস্থিত সহকারী শিক্ষক গুলমতি দেবশর্মা জানান, এখন লাঞ্চ টাইম তাই শিক্ষকরা ভাত খেতে গেছেন। লাঞ্চ টাইমে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রী থাকে না। এছাড়াও মসলন্দপুর প্রাথমিক বিদ্যালয় পাঁচজন শিক্ষক থাকলেও তৃতীয় শ্রেণীতে একজন শিক্ষার্থী ও চতুর্থ শ্রেণিতে একজন শিক্ষার্থী আছে বলে জানায়।

তবে প্রধান শিক্ষক বলেন যে, স্কুলে ছাত্রছাত্রী না আসলে আমাদের করণীয় তো কিছু নাই।

স্কুল ছেড়ে সহকারী শিক্ষক সাধন চন্দ্র রায় এক কি:মি: দূরে চা খেতে গিয়েছিলেন, ফিরে এসে বলেন, আমি চা খেতে গিয়েছিলাম। তার কাছে ছাত্র-ছাত্রীর সংখ্যা জানতে চাইতে হলে তিনি জানাতে অস্বীকার করেন।পরে মৌখিকভাবে ছাত্র-ছাত্রীদের তালিকা দেন।

স্থানীয় অভিভাবকরা কিন্ডারগার্টে স্কুলে টাকা দিয়ে তাদের সন্তানদের টাকা দিয়ে পড়াচ্ছেন কিন্তু সরকারী স্কুলে বিনা পয়সায় পড়াশোনা করাচ্ছেন না। কেন? এর উত্তর জানা নেই কারো।

এ বিষয়ে শিক্ষা অফিসার আব্দুর রহিমকে মুঠোফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী কী কারণে থাকছে না বিষয়টি নিয়ে নজরদারি বাড়াবেন কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০