সড়ক দুর্ঘটনায় ইউপি সচিবের মৃত্যু - জেলা প্রশাসনের শোক - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় ইউপি সচিবের মৃত্যু – জেলা প্রশাসনের শোক

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ নং সিধুলী ইউনিয়ন এর সচিব এস এম তোজাম্মেল হোসেন (৫০) এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ।

স্বাক্ষরিত এক শোক বার্তায় তিনি বলেন ৭ নং সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোজাম্মেল হোসেন এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত জেলা প্রশাসন জামালপুর।

জেলা প্রশাসন জামালপুর এর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআ’লা তাকে জান্নাতবাসী করুন, আমিন।

উল্লেখ্য যে, মঙ্গলবার বিকাল পৌনে ৫ টায় কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে পলিশা নতুন ব্রিজ এর উত্তর পার্শ্বে দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় এবং তিনি ঘটনা স্থলেই মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব, ইউপি সচিব এসোসিয়েশন জামালপুর জেলা কমিটি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আগামীকাল বেলা ১১ টায় উপজেলার চরপাকেরদহ ফকিরপাড়া নিজবাড়ীতে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০