মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর লাশ উদ্ধার  - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৩০ জানুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর লাশ উদ্ধার 

জামালপুরের মাদারগঞ্জ- বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর বাকপ্রতিবন্ধী শিশুর  লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় বেলা ১২ টার দিকে আরিফ নামে শিশুটির মৃতদেহ উদ্ধার করে জামালপুর ফায়ারসার্ভিস এর টিম। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার ধারাবর্ষা এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত আরিফ ঐ এলাকার কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে। লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে পুরো এলাকা।

এ ব্যাপারে আরিফ এর দাদা ডাঃ আলমগীর হোসাইন বলেন, বাড়ীটি নদীর তীরবর্তী হওয়ায়  প্রতিদিন আরিফ গোসল করতে যেত, সে বাকপ্রতিবন্ধী ও ছিল। বৃহস্পতিবার দুপুরে গোসল করতে গিয়ে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে জামালপুর ফায়ারসার্ভিস টিম কে খবর দিলে সকালে এসে ডুবুরি দল কাজ শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায় আরিফের লাশ উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোঃ সিদ্দুকুর রহমান বলেন, ধারাবর্ষা থেকে রাত সাড়ে ১০ টায় সংবাদ পাই যমুনার শাখা নদীতে একটা লাশ আছে।  শুক্রবার সকাল ৯ টায় এসে উদ্ধার কাজ শুরু করি এবং স্থানীয়দের সহযোগিতা জাল ফেলে আড়াই ঘন্টা পর শিশু আরিফের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০