জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা সহ -সভাপতি সহ ২২ নেতাকর্মীর জামায়াতে ইসলামী তে যোগদান - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
২৯ জানুয়ারী ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা সহ -সভাপতি সহ ২২ নেতাকর্মীর জামায়াতে ইসলামী তে যোগদান

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদা। তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

২৯শে জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেন তিনি।

জানা যায় এ সময় তাঁর সঙ্গে আরও ২২ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামানের হাত ধরে সদস্যপদ গ্রহণ করেন সুজাউদ্দিন সাদা।

১১ নম্বর চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু মুসা, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুজাউদ্দিন সাদার মতো একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতার যোগদানে জামায়াতে ইসলামী আরও সুসংহত হবে এবং ইসলামপুরে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।

যোগদান অনুষ্ঠানে সুজাউদ্দিন সাদা বলেন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য সামনে রেখেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদ রানা সঞ্চালনায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সুজাউদ্দিন সাদার দলত্যাগের বিষয়ে জানতে উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০