এনসিপি খাগড়াছড়ি জেলা কমিটি থেকে আট নেতার পদত্যাগ - Channel 11
ক্যহলাচিং মারমা,খাগড়াছড়ি সদর প্রতিনিধি
২৭ জানুয়ারী ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপি খাগড়াছড়ি জেলা কমিটি থেকে আট নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি থেকে একযোগে আটজন নেতা বিবৃতি দিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগপত্র প্রকাশের মাধ্যমে দলের সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি চান।

পদত্যাগকারীরা হলেন— জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক থুইচিং মারমা, যুগ্ম আহ্বায়ক পাইনু মারমা, যুগ্ম আহ্বায়ক অনিল বিকাশ ত্রিপুরা, সদস্য রাহুল মারমা, সানুমং মারমা, রাজু মারমা, আক্যমং মারমা ও ম্যামাচিং মারমা।

খাগড়াছড়ি জেলা এনসিপি আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে পদত্যাগপত্র ফেসবুকে প্রকাশ করা হয়। পরবর্তীতে বিষয়টি জেলা আহ্বায়ক কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পদত্যাগপত্রে থুইচিং মারমা উল্লেখ করেন, “আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বিবৃতি মাধ্যমে পদত্যাগ করছি। এনসিপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক ও সদস্য পদসহ দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে স্থানীয়ভাবে স্বেচ্ছায় স্থায়ীভাবে পদত্যাগ করলাম।”

একই বিবৃতিতে অন্যান্য নেতারাও দলের সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগের কথা জানান।

এ ঘটনায় খাগড়াছড়ি জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমে কী প্রভাব পড়বে, সে বিষয়ে দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০