এডঃ কাইয়ূম শেখ সাব্বির কে নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের টিম প্রধানের দায়িত্ব প্রদান - Channel 11
নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এডঃ কাইয়ূম শেখ সাব্বির কে নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের টিম প্রধানের দায়িত্ব প্রদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতীক “ধানের শীষ ” এর প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম কেন্দ্রীয় ভাবে জোরদার করা হয়েছে।

এ ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক হোসেনপুর কিশোরগঞ্জের কৃতি সন্তান ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ এর সহ সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম শেখ সাব্বির কে নির্বাচনী আসন ১৬২ কিশোরগঞ্জ -১ (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর উপজেলা) নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের টিম প্রধানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ দায়িত্ব প্রদানের ফলে সংশ্লিষ্ট আসনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি’র অঙ্গ সংগঠনের কার্যক্রম আরো সুসংগঠিত, গতিশীল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় নেতা কর্মীরা।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, রাজপথের আন্দোলনের সক্রিয় ভূমিকা, গণতান্ত্রিক ও মানবাধিকার প্রশ্নে আপোষহীন অবস্থানের জন্য সহ সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সাবেক সহসাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা ছাত্রদল মোঃ আব্দুল কাইয়ূম শেখ সাব্বির এর উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

টীম প্রধানের দায়িত্ব প্রদান করার কারণে বিএনপি’র চেয়ারপারসন আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বীর সেনা রাজপথের লড়াকু সৈনিক সংগ্রামী সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

দায়িত্বের প্রতি সম্মান জানিয়ে অ্যাড. মোঃ আব্দুল কাইয়ূম শেখ সাব্বির বলেন গণতন্ত্রের পুনরুদ্ধার, গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় অর্জনের লক্ষ্যে সততা, আদর্শ এবং নিষ্ঠার সাথে কিশোরগঞ্জ-হোসেনপুর উপজেলার গণমানুষের সাথে আমার এই গুরুত্বপূর্ণ অর্পিত দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, আমার এই টিমের অন্যান্য সদস্যদের নিয়ে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজের দায়িত্বরত সদস্যদের নিয়ে রাজপথের আন্দোলন সংগ্রামে দৃঢ় সাহসী অগ্রগামী নেতৃত্বের প্রতীক হিসেবে এই নতুন দায়িত্ব প্রাপ্তিকে ঘিরে কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রদল, কিশোরগঞ্জ পৌরছাত্রদল , গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদল , ওয়ালী নেওয়াজ খান কলেজ ছাত্রদল , কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদল, হয়বতনগর আলিয়া মাদ্রাসা ছাত্রদল, ইশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল, হোসেনপুর উপজেলা ছাত্রদল, হোসেনপুর পৌর ছাত্রদল, হোসেনপুর সরকারি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দদের মাঝে এবং কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ টি ইউনিয়ন ও হোসেনপুর উপজেলার ৬ টি ইউনিয়নসহ ছাত্রদল নেতৃবৃন্দ ও কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র শবেবরাতের রাতে ইন্তেকাল করলেন জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল

সড়ক দুর্ঘটনায় ইউপি সচিবের মৃত্যু – জেলা প্রশাসনের শোক

মহালছড়িতে স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান

উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে বিএনপি’র নির্বাচনী মতবিনিময় সভা

শেরপুরে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এর ১৫তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারগঞ্জের কয়ড়া বাজারে মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে ধানের শীষ প্রতীকের গণ মিছিল 

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস এর বর্ষপূর্তি উদযাপন

মাদারগঞ্জের চরপাকেরদহের ৬ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় ২৩৪ জনকে আসামি করে মামলা

১০

মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর লাশ উদ্ধার 

১১

মাদারগঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র কাপ পিরিচ প্রতীকের গণ মিছিল 

১২

ঝিনাইগাতীতে জামায়াত নেতার নিহতের প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল

১৩

জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা সহ -সভাপতি সহ ২২ নেতাকর্মীর জামায়াতে ইসলামী তে যোগদান

১৪

নীলফামারীতে আইনজীবীদের সঙ্গে বিএনপি’র প্রার্থীর মতবিনিময়

১৫

৫২/৫৪ বছরে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই- পীর সাহেব চরমোনাই

১৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের বসতভিটায় লুটপাট ও দখলের অভিযোগ

১৭

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

১৮

৩১শে জানুয়ারী ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামী

১৯

এনসিপি খাগড়াছড়ি জেলা কমিটি থেকে আট নেতার পদত্যাগ

২০