গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
২৫ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কুড়িগ্রামে জেলায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের আয়োজনে রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে পৌর টাউন হলে জেলার নয়টি উপজেলা থেকে আগত প্রায় সহস্রাধিক ইমাম, পেশ ইমাম ও খতিবদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনা ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ অন্নপূর্ণা দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ ইনজামামুল আলম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজুল ইসলাম আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এস.এম. সাখাওয়াৎ হোসাইন। এছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, গণভোট একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণের মতামত সরাসরি রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হয়। এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করে। তিনি বলেন, কুড়িগ্রামের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে, নিরাপদে এবং স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, গণভোটে অংশগ্রহণ মানে শুধু একটি ভোট দেওয়া নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ গঠনে অংশ নেওয়া। তরুণ প্রজন্ম, নারী ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। কুড়িগ্রামের ভোটারদের মধ্যে প্রায় অর্ধেক রয়েছেন নারী ভোটার। তাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে প্রচার প্রচারণা দরকার।

ইমাম খতিবগণের কাছে সহযোগিতা কামনা করে তিনি বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম ও খতিবগণ মানুষের কাছে নৈতিকতার বার্তা পৌঁছে দেন। আপনাদের মাধ্যমে আমরা গণভোটের গুরুত্ব, সঠিক তথ্য এবং দায়িত্ববোধ ছড়িয়ে দিতে চাই। আপনারা প্রশাসনকে সহযোগিতা করলে ভোটার উপস্থিতি যেমন বাড়বে, তেমনি একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু গণভোট অনুষ্ঠিত হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০