আমাদেরকে নির্বাচিত করলে দেশের মানুষের জীবন ও সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না - ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের - Channel 11
মোঃ নাজিমউদ্দীন (চৌদ্দগ্রাম) কুমিল্লা
২২ জানুয়ারী ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমাদেরকে নির্বাচিত করলে দেশের মানুষের জীবন ও সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না – ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, ১০ দলীয় জোট এটি একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। এই জোটে স্বাধীনতা যুদ্ধের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ২৪ এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি ও তাদের দলসহ দেশের বড় ইসলামীক দল সমূহ আছে। আমরা যে দল করিনা কেন, উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। আমাদেরকে নির্বাচিত করলে দেশের মানুষের জীবন ও সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না।

ভারতের আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে ডাঃ তাহের আরও বলেন, প্রতিদ্ব›দ্বী দলের প্রধান ভারতের সাথে তিনটি শর্তে চুক্তি করেছে (১) ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত ছিল, তাদেরকে পুণর্বাসন করতে হবে (২) বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে, ভারতের অনুমতি নিতে হবে। ভারতের অনুমতি ছাড়া কোন অস্ত্র কেনা যাবে না (৩) এ দেশের ইসলামপন্থী দলগুলোকে দমন করতে হবে।

আনন্দ বাজার পত্রিকা আমাকে প্রশ্ন করেছে, আপনারা হিন্দুদের জায়গা দখল করেছেন কিনা? আমি বলেছি, এদেশে হিন্দুদের অনেক জায়গা বেদখল হয়েছে। কিন্তু জামায়াতের একজন লোকও হিন্দুদের জায়গা দখল করেনি। উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ভারত যাদেরকে বন্ধু মনে করে, তারাই হিন্দুদের সম্পদ লুট করে।

ডাঃ তাহের বৃহস্পতিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও হ্যাঁ ভোটের প্রথম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, শিল্পপতি মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম।

কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সেক্রেটারী ফরিদুজ্জামান রুবেল ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান নোমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন আড্ডা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মীর হারুনুর রশীদ, কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন মজুমদার, হাজী রুহুল আমিন, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, ছুপুয়া মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, কালিকাপুর ইউনিয়ন আমীর মাওলানা আবুল হাশেম, সেক্রেটারী মকবুল আহমেদ, শ্রমিক কল্যাণ সেক্রেটারী সাইফুল ইসলাম মজুমদার, সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ আবু তাহের, মাওলানা হোসাইন মোরশেদ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা লুৎফুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়নের নয় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০