মাটি কেটে ইটভাটায় বিক্রির মহোৎসব থামছেই না, হুমকির মুখে ফসলী জমি - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২২ জানুয়ারী ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাটি কেটে ইটভাটায় বিক্রির মহোৎসব থামছেই না, হুমকির মুখে ফসলী জমি

জামালপুরের মাদারগঞ্জে ৩ ফসলি কৃষি জমি থেকে অবাধে মাটি কেটে ইটভাটায় সরবরাহ ও বিক্রির অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে এলাকার কৃষি জমি ও ফসল উৎপাদন। এক শ্রেণির প্রভাবশালী চক্র প্রশাসনের নজরদারি উপেক্ষা করে ভেকু (এক্সকাভেটর) দিয়ে টপ সয়েল কেটে দেদারসে মাটি বিক্রি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের ক্ষুদ্র জোনাইল মৌজায় ভেকু লাগিয়ে ৩ ফসলি জমি থেকে মাটি কেটে তা সোহাগ ব্রিকস নামের একটি ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে আশপাশের কৃষি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, ফসলি জমি থেকে মাটি কাটার ফলে পাশের জমিগুলোও ঝুঁকির মধ্যে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন,

“আমাদের জমিতে পানি দিলে কেটে নেওয়া জায়গা দিয়ে পানি নেমে যায়। ফলে জমিতে সেচ দেওয়া ও চাষাবাদ করা কঠিন হয়ে পড়ছে। বাধ্য হয়ে অনেকেই নিজেদের জমির মাটিও বিক্রি করতে হচ্ছে। এভাবে কমে যাচ্ছে ৩ ফসলি জমি ও কৃষি পণ্যের উৎপাদন।”

মেসার্স  সোহাগ ব্রিকস এর পরিচালক রনু মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান,“ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় দেওয়া ও বিক্রির বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে। তারা বলছেন, সময়মতো ব্যবস্থা না নিলে এলাকায় কৃষি জমির পরিমাণ কমে গিয়ে দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০