গোপালপুরে বোরো চাষ হুমকিতে, সেচ মিটার চোর চক্রের ১জন আটক, চাষীদের কপালে চিন্তার ভাঁজ - Channel 11
মোঃ নুর আলম,গোপালপুর, টাঙ্গাইল।
২২ জানুয়ারী ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালপুরে বোরো চাষ হুমকিতে, সেচ মিটার চোর চক্রের ১জন আটক, চাষীদের কপালে চিন্তার ভাঁজ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে বৈদ্যুতিক সেচ মিটার ও সেচ পাম্প চুরি যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক ও সেচ মালিকরা। উপজেলার বিভিন্ন এলাকার বহু সেচ স্কিম বন্ধ হয়ে যাওয়ায় বোরো চাষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন এবং আগাম মৌসুম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, চোর চক্র রাতের অন্ধকারে সেচ মিটার খুলে নিয়ে যায় এবং মাটিতে একটি চিরকুট ফেলে রেখে যায়। সেই চিরকুটে বিকাশ নম্বর লেখা থাকে। ওই নম্বরে ফোন করলে চক্রের সদস্যরা ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দাবি করে মিটার ফিরিয়ে দেওয়ার কথা বলে। অনেকে টাকা পাঠালেও মিটার ফেরত পাননি।

উত্তর গোপালপুর এর কৃষক শেখ ফরি বলেন, আমার মিটার চুরি হওয়ার পর একটি নম্বর রেখে যায়। ফোন করলে প্রথমে ১০ হাজার টাকা চায়। পরে অনুরোধ করলে ৫ হাজারে রাজি হয়। কিন্তু টাকা পাঠানোর পরও মিটার হাতে পাইনি।

পৌর এলাকার বসু বাড়ি গ্রামের বাসিন্দা খন্দকার মোজাম্মেল হোসেন জানান, “৭-৮ দিন আগে আমার মিটার চুরি হয়ে যায়। চোর চক্র একটি নম্বর ঝুলিয়ে রেখে যায়, যার শেষে ৩৯। ফোন করলে তারা ১০ হাজার টাকা দাবি করে। আমি গরিব মানুষ, অনুরোধ করে ৫ হাজার টাকা দেব বলেছি। তবুও মিটার পাইনি, তাই থানায় আসতে বাধ্য হয়েছি।

এদিকে গোপালপুরের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে এমন ঘটনা চলতে থাকায় সেচ মালিকরা রাত জেগে পাহারা দিতে শুরু করেছেন। সম্প্রতি এক মিটার মালিক কৌশলে চোর চক্রের একজন সদস্যকে ধরতে সক্ষম হন। তাকে আটকের পর আশপাশের কৃষকরা জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

স্থানীয় কৃষক সমাজ বলছে, এই চক্রের কারণে সেচ স্কিম বন্ধ হয়ে যাচ্ছে। বোরো মৌসুমে পানি না পেলে জমি চাষ করা যাবে না। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মিটার চুরি চক্রকে ধরতে পুলিশ বিশেষ নজরদারি বাড়িয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

কৃষকরা দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সেচ স্কিমগুলো নিরাপদ রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০