
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে |২১ জানুয়ারি( বুধবার) সকালে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব কর্তৃক শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় |
শীত মানে একদিকে যেমন উৎসব, তেমনি এটি অসহায় মানুষের জন্য এক কঠিন পরীক্ষা। ফুটপাতের মানুষের কাছে শীত যেন মৃত্যুর সামিল। হাড়কাঁপানো এই শীতে উওরবঙ্গের নিম্ন আয়ের মানুষের এই কষ্ট যেন শেষ হওয়ার নয়, শীতের এই কষ্ট সামান্য ভাগ করে নিতে, উষ্ণতা ও ভালবাসার পরশ পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিঃ কর্তৃক স্বল্প পরিসরে কম্বল বিতরণের প্রোগ্রাম আয়োজন করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে রানীশংকৈল উপজেলার সহকারী পুলিশ সুপার- স্নেহাশীষ কুমার দাসসহ এলাকার স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন |
মন্তব্য করুন