
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে পরিচিতি সভা ও নির্বাচন পরিচালনায় করণীয় নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ময়মনসিংহ শহরের মেডিকেল রোডস্থ লবঙ্গ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ময়মনসিংহ বিভাগীয় কমিটির চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম (শফিক সেলিম) এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সায়েম জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সরাফত হোসেন রাহাত, টিম প্রধান, বিভাগীয় কমিটি। তিনি বলেন, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও আদর্শ জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ভাইস চেয়ারম্যান গাজী রাশেদুজ্জামান মশিউর। তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, মাঠপর্যায়ের সমন্বয় এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন