জামায়াতে ইসলামী তে যোগদান এবি পার্টির এমপি প্রার্থী ইঞ্জিঃ লিপসন মিয়ার - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১৯ জানুয়ারী ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামী তে যোগদান এবি পার্টির এমপি প্রার্থী ইঞ্জিঃ লিপসন মিয়ার

জামালপুর–৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

১৯ (জানুয়ারী) সোমবার সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমির শাহীন আক্তার পিটার খান, কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ জামালী, মাওলানা জাকারিয়া, উপজেলা বায়তুল মাল সম্পাদক রহমতুল্লাহ, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, পৌর সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রমজান আলীসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

যোগদান অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী আদর্শের রাজনীতির প্রতি আস্থা থেকেই তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও মানুষের অধিকার আদায়ে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার লিপসন মিয়ার যোগদানে সংগঠন আরও শক্তিশালী হবে এবং জামালপুর–৩ আসনে রাজনৈতিক কর্মকাণ্ড ও গণসংযোগে নতুন গতি আসবে বলে মনে করেন ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০