শহীদ জিয়াউর রহমান ছিলেন সৎ, আদর্শবান ও মানবিক রাষ্ট্রনায়ক - জন্মবার্ষিকীতে বাবুল - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৯ জানুয়ারী ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়াউর রহমান ছিলেন সৎ, আদর্শবান ও মানবিক রাষ্ট্রনায়ক – জন্মবার্ষিকীতে বাবুল

জামালপুরের মেলান্দহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে মেলান্দহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও হাজরাবাড়ী পৌর বিএনপি।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদারের সভাপতিত্বে ও মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও জামালপুর-৩ আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, সহসভাপতি আলহাজ এম রফিকুল ইসলাম রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. তালাদ মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, মেলান্দহ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহেদ নেওয়াজ পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সৎ, আদর্শবান ও মানবিক রাষ্ট্রনায়ক।১৯৭৫ সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়ে তিনি এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এ ছাড়াও তিনি ১৯৭১ সালের ২৬ মার্চ রাতে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতির ইতিহাসে শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া চির স্মরণীয় হয়ে থাকবেন।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাজরাবাড়ী পৌর ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০