স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১৩ জানুয়ারী ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

১৩ জানুয়ারী মঙ্গলবার কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি রংপুর এ আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তাদির ও জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রুপাল মিয়া, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, গণমাধ্যম কর্মীদের মধ্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, হাসিবুর রহমান হাসিব, মোঃ ইউনুছ আলী, শফিকুল ইসলাম বেবু, গোলাম মাওলা সিরাজ,তামজিদ তুরাগ প্রমুখ।

মতবিনিময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণ মূলক করার লক্ষ্যে প্রশাসনের সাথে একযোগে কাজ করার উপর গণমাধ্যম কর্মীদের ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের কোনো দূরত্ব নেই। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।

এ সময় নির্বাচনের সময়ে সাংবাদিকদের দায়িত্ব ও কর্মপরিধি, সাংবাদিক পরিচয়পত্র, যানবাহন (গাড়ি ও মোটরসাইকেল) স্টিকার সংগ্রহসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০