কথা রাখেনি বিএসএফ, কুড়িগ্রাম সীমান্তে আবারও পতাকা বৈঠক - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১৩ জানুয়ারী ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কথা রাখেনি বিএসএফ, কুড়িগ্রাম সীমান্তে আবারও পতাকা বৈঠক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে খালিষাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নাওডাঙ্গা ইউনিয়নের খালিষাকোটাল সীমান্তে এ বৈঠক হয়।

বিজিবি জানায়, বিজিবির আমন্ত্রণে প্রায় ৩০ মিনিটব্যাপী এ বৈঠকে উভয় দেশের সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, বিএসএফের ৩ ব্যাটালিয়নের কমান্ডার কে. কে. রাও এবং বাংলাদেশের পক্ষে ছিলেন, ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

স্থানীয় ও বিজিবি সূত্র জানা যায়, গত বুধবার গভীর রাতে খালিষাকোটাল সীমান্তের ওপারে কুর্শাহাট–দিনহাটা যাওয়ার মূল সড়কের কৃষিমত করলা এলাকায় প্রায় এক কিলোমিটার অংশে চার লেনের রাস্তা নির্মাণের লক্ষ্যে বিপুল পরিমাণ সরঞ্জাম নিয়ে বিএসএফ সদস্যরা জড়ো হয়। বিষয়টি জানতে পেরে বিজিবি বৃহস্পতিবার বিকেলে এর প্রতিবাদ জানায়। প্রতিবাদের মুখে কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখা হলেও গভীর রাতে পুনরায় নির্মাণকাজ শুরু করা হয়।

অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ গোপনে সার্চলাইট জ্বালিয়ে রাতের অন্ধকারে দ্রুত নির্মাণকাজ সম্পন্নের চেষ্টা চালায়। এ ইস্যুতে খালিষাকোটাল সীমান্তে এর আগেও কয়েক দফা বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেন বিএসএফের ৩ ব্যাটালিয়নের অধীন মেঘনা নারায়ন কুটি কোম্পানি কমান্ডার। তবে এরপরও গোপনে কাজ চালিয়ে যাওয়ায় সোমবার ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সীমান্ত পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০