কুড়িগ্রামের চর ও দ্বীপচরের লক্ষাধিক মানুষ শীতের তীব্রতায় চরম দুর্ভোগে - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১২ জানুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের চর ও দ্বীপচরের লক্ষাধিক মানুষ শীতের তীব্রতায় চরম দুর্ভোগে

দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে সকাল ও সন্ধ্যায় কনকনে শীতে জনজীবন ক্রমেই স্থবির হয়ে পড়ছে। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

গত রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের তীব্রতায় শীতের প্রকোপ কমেনি। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘে ঢাকা থাকার কারণে সূর্যের উষ্ণতা ঠিকমতো অনুভূত হচ্ছে না। রাতভর নামা কুয়াশা এবং তীব্র হিমেল বাতাসে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন বিশেষভাবে দুর্ভোগে পড়েছেন।

জেলার ১৬টি নদ-নদীর তীরবর্তী চর ও দ্বীপচরের কয়েক লাখ মানুষ শীতের তীব্রতায় চরম দুর্ভোগে আছেন। সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষক আলমগীর বলেন, আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই। কিন্তু ঠান্ডা যদি না কমে, তাহলে আর কাম কাজ করা সম্ভব হচ্ছে না। পরিবার বাঁচাতে হলে কাজ করতেই হবে। তাই ঠান্ডার মধ্যেই কাজ করছি।

স্কুল শিক্ষার্থী নাদিয়া খাতুন জানান, স্কুলে যাওয়ার সময় খুব কষ্ট হয়। শীতে প্রায় সময় রাস্তায় অটো পাওয়া যায় না, তাই আমাদের হেটে স্কুলে যেতে হয়। ভ্যান চালক মফিজুল ইসলাম জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি। এই বয়সে আর তেমন কাজ করতে পারছি না, ঠান্ডায় হাত-পা কামড়াচ্ছে। পরিবার নিয়ে জীবন-যাপন করা কঠিন হয়ে গেছে। ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, সরকারিভাবে দুইশত কম্বল পেয়ে বিতরণ করেছি। এ যাবত আর কোনকু বরাদ্দ পাইনি।

এদিকে কুড়িগ্রামের নয়টি উপজেলায় শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের দুর্যোগ ও ত্রাণ শাখা থেকে বরাদ্দ করা হয়েছে মোট ২২ হাজার কম্বল। এর মধ্যে ১৩ হাজার কম্বল এসেছে জেলা প্রশাসনের বরাদ্দে, ৭ হাজার ৫০০ কম্বল প্রধান উপদেষ্টার বরাদ্দে এবং ১ হাজার ৫০০ কম্বল পূর্বের বরাদ্দ থেকে। এছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা শীতার্তদের মাঝে শীতবস্তু বিতরণ অব্যাহত রেখেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০