সাংবাদিক নূরুল হক জঙ্গির ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১২ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক নূরুল হক জঙ্গির ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুর ও শেরপুর জেলার বহুল প্রচারিত ও প্রকাশিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট নূরুল হক জঙ্গির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিকাল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোহন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিএনপি নেতা একেএম ইহসানুল হক মঞ্জু।

অনুষ্ঠানে প্রয়াত নূরুল হক জঙ্গির কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদানের কথা স্মৃতিচারণ করেন নাংলা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, জামালপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমান আজাদী, সাবেক বিএনপি নেতা সাংবাদিক আজম খান, সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, ডেইলি ফ্রন্ট পত্রিকার সম্পাদক মেহেরুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজান তালুকদারসহ অন্যান্য বক্তারা।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিক নূরুল হক জঙ্গির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০