কুড়িগ্রামে অসহায়দের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিল এসএসসি-২০০৩ ব্যাচ - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১০ জানুয়ারী ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে অসহায়দের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিল এসএসসি-২০০৩ ব্যাচ

উত্তরের জেলা কুড়িগ্রামে টানা দুই সপ্তাহের তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন। এমন কঠিন সময়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এসএসসি-২০০৩ সালের প্রাক্তন শিক্ষার্থীদের একটি ব্যাচ।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রায় দেড় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে এসএসসি-২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেন।

কম্বল পেয়ে খুশি ও স্বস্তির নিঃশ্বাস ফেলেন শীতকাতর মানুষগুলো। অনেকেই বলেন, এই শীতে একটি কম্বল তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

এসময় উপস্থিত ছিলেন এসএসসি-২০০৩ ব্যাচের প্রতিনিধি নাহিদ হাসান রবিন। সার্বিক সহযোগিতায় ছিলেন সাদিকুর রহমান এবং পুরো আয়োজনের দিকনির্দেশনায় ছিলেন সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ।

এসএসসি-২০০৩ ব্যাচের প্রতিনিধি নাহিদ হাসান রবিন বলেন,
“কুড়িগ্রাম একটি দরিদ্র জেলা। উত্তরের হিমেল হাওয়ার কারণে প্রতি বছরই এখানকার অসহায় মানুষগুলো চরম কষ্টে দিন কাটায়। তাদের কথা বিবেচনা করেই স্বল্প পরিসরে আমাদের এই উদ্যোগ। তীব্র এই শীতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে তাদের। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০