কুড়িগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
৮ জানুয়ারী ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

কুড়িগ্রামে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) স্থানীয় উন্নয়ন সংস্থা ছিন্নমুকুল বাংলাদেশ–এর উদ্যোগে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিরা শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর হাতে খাবার তুলে দেন। এ সময় আয়োজকরা বলেন, মানবিক বাংলাদেশ গঠনে সমাজের অবহেলিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিন্নমুকুল বাংলাদেশের সভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, বিএনপি নেতা আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সহ-সভাপতি ইনসান সরকার, ছিন্নমুকুল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সুশান্ত পাল, পরিচালক জুয়েল ইসলাম, সমন্বয়কারী মো. রানা মিয়া, ফিন্যান্স কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০