জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাংবাদিক-পর্যবেক্ষকদের কার্ড ও স্টিকার মিলবে অনলাইনে - Channel 11
নিউজ ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাংবাদিক-পর্যবেক্ষকদের কার্ড ও স্টিকার মিলবে অনলাইনে

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

তিনি জানান, পূর্বে প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণেই এবার অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে।

মো. রুহুল আমিন মল্লিক আরও বলেন, এবার একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংযুক্ত করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজ নিজ সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন।

আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

এই নতুন ব্যবস্থার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সহজ, সময় সাশ্রয়ী ও ব্যয় কম হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১০

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১১

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১২

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৩

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৪

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৬

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৭

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৮

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৯

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

২০