মাদারগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৬ জানুয়ারী ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

বিএনপি চেয়ারপার্সন ও সদ্য প্রয়াত  সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টায়  মাদারগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত মাদারগঞ্জ আব্দুল আলিম মির্জা কাশেম ফাজিল মাদ্রাসা মাঠে  এ দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনায় স্মৃতিচারণ করা হয়েছে। 

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং  পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক ও (মেলান্দহ – মাদারগঞ্জ) জামালপুর- ৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, জামালপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মাসুদ খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সাংগঠনিক সম্পাদক মজনু ফকির, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, গণ অধিকার পরিষদের মাদারগঞ্জ উপজেলা আহবায়ক হামিদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির,সদস্য সচিব শেখ হাফিজুর রহমান,  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল, সদস্য সচিব ফাহাদ হোসেন সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিএনপি চেয়ারপার্সন ও সদ্য প্রয়াত  সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০