খাগড়াছড়িতে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা পালিত হয়েছে।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ আয়োজনে বিশ্ব শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় বৌদ্ধ ধর্মালম্বীরা অংশগ্রহণে বিশাল ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা বের করা হয় য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গন থেকে।
শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বৌদ্ধ ভিক্ষু, দায়ক দায়িকা ও নারী পুরুষসহ নানান শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে পূজা উদযাপন কমিটির আহবায়ক কংজপ্রু মারমা, সদস্য সচিব ক্যজরী মারমা,অংলাপ্রু মারমা উপস্থিত ছিলেন।
এর আগে য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে উপাসক-উপাসিকা ও পূণ্যার্থীরা বুদ্ধপূজা, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কারদান এবং বুদ্ধ মূর্তি দান করেন। এসময় পূণ্যার্থীর উদ্দেশ্য ধর্মদেশনা দিয়েছেন, য়ংড বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা স্থবির।
উল্লেখ্য- বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য হলো- এই দিনে বৌদ্ধ, ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভও মহাপরিনির্বাণ লাভ করেন।