সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ৩২৭৩ জন, প্রথম দিনে অংশ নিলেন ৩১৭১ জন' অনুপস্থিত ৩০ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে মাদারগঞ্জের ৭ টি কেন্দ্রে প্রতিটি কক্ষে সিসিক্যামেরা নিয়ন্ত্রণে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর নিরিবিলি পরিবেশে অনুষ্ঠিত হয়। বালিজুড়ী রওশন আরা সরকারি বালিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১০৩৪, উপস্থিত ১০২৮ জন, অনুপস্থিত ৬ জন।প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় মোট ১৪ টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়।
ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৫৪ জন, এসএসসি-২২৪, এসএসসি ভোকঃ ও দাখিল ভোকেশনাল-১৩০, কেন্দ্রে ৮ টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়।
মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম কামিল স্নাতক মাদ্রাসা কেন্দ্রে ২৩ টি মাদ্রাসার মোট দাখিল পরীক্ষার্থী ৬৫৫,উপস্থিত ৫৭৭, অনুপস্থিত ৬ জন। প্রথম কোরআন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জুনাইল উচ্চ বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্রে ৭ টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেওয়ার কথা থাকলেও নিশ্চিন্তপুর আলীম মাদ্রাসা ও মাহমুদা বেলাল বিএম কলেজ এর ভোকেশনাল শাখার কোন পরীক্ষার্থী অংশ নেননি। ৫ টি প্রতিষ্ঠানের মোট অনিয়মিতসহ ৯২ জন পরীক্ষার্থী, নিয়মিত উপস্থিত ৮১ জন, বাংলা ২য়পত্র।
মোসলেমাবাদ নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯ টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। মোট পরীক্ষার্থী ৫১২ জন, উপস্থিত ৫০৯ জন ও অনুপস্থিত ৩ জন।
পাটাদহ-কয়ড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৭৬, উপস্থিত ৪৭২ জন, অনুপস্থিত ৪ জন। মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৫০ জন উপস্থিত ১৫০ জন' বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসেল দিও। ইউএনও সুমন চৌধুরী বলেন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোন কেন্দ্রে কোন ও প্রকার বিশৃঙ্খলা এবং বহিস্কারের ঘটনা ঘটেনি।