জামালপুরের মাদারগঞ্জের ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের হলরুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মাষ্টার। ধর্মীয় শিক্ষক আব্দুল্লাহেল গাফফার এরশাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ আনিছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান বিএসসি, শরিরচর্চা শিক্ষক আক্কাস আলী, বিএসসি শিক্ষক মাহবুবুর রহমান,
সফল অভিভাবক ও প্রাক্তণ শিক্ষার্থী শামসুউদ্দিন, নুরুজ্জামান (নয়া), আনোয়ার হোসেন, মঞ্জুরুল ইসলাম, সাবেক শিক্ষার্থী জুলফিকার আলি, বিদায়ী শিক্ষার্থী ফারহান শাহরিয়ার,আকাশ, আব্দুল্লাহ, ১০ম শ্রেণির শিক্ষার্থী জিহাদ, নবম শ্রেণির শিক্ষার্থী রিফাত রহমান প্রমূখ। এ সময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, পরীক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ৪২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে।
পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অবদান রেখে পরলোকগমন করেছেন তাদের মাগফিরাত কামনায় ও যারা এখনো প্রতিষ্ঠানের প্রতি অবদান চলমান রেখেছেন উপস্থিত সকলের নেক হায়াত কামনায় এবং পরীক্ষার্থীদের ভালো ফলাফল কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন ঝাড়কাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুহতামিম নুরুল ইসলাম।