প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৪:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৭:১২ পি.এম
৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক
জামালপুরের মেলান্দহ উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬০০ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসময় ব্রাহ্মণপাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার গুজামানিকা এলাকার মৃত মজনু শেখ এর ছেলে ৬নং আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আলামিন শিলু এবং ব্রাহ্মণপাড়া এলাকার মৃত মজিবুর রহমান এর ছেলে, হাজরাবাড়ী পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী।
অভিযানকালে তাদের কাছ থেকে ৩৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১,৩৫,০০০ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবেদ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এমন অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন।
All rights reserved : Channel 11