মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

আজ বুধবার (০৮ এপ্রিল ২০২৬ খ্রি.) জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং উপস্থিত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা ও সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং কাজের গতি ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এর পূর্বে, তিনি মেলান্দহ থানায় পৌঁছালে থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে, তিনি ইসলামপুর থানা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন। এসময়ও তিনি দায়িত্ব পালনে গতিশীলতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জামালপুর এবং মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১০

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১১

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১২

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৩

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৪

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৫

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৬

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৭

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৮

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৯

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

২০