প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৬:২০ পি.এম
মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা
জামালপুরের মাদারগঞ্জে স্বামীর উপর অভিমান করে স্ত্রী'র আত্মহত্যা ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ঐএলাকার সাইদুর রহমানের মেয়ে সাথি (২২) নিজ বাড়ীতে ঘরের ধর্নার সাথে উডনা পেচিয়ে ফাঁসীতে ঝুলে আছে। আত্মহত্যার ঘটনা ছড়িয়ে পড়লে দেখার জন্য চারপাশ থেকে মানুষের ভীড় জমে। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ । নিহত সাথির স্বামীর বাড়ীতে খোঁজ নিয়ে জানা যায় তারা বাড়ীতে কেউ নেই। চরে কাজ করতে গেছে।
নিহত সাথির ছোট বোন জানান মাঝে মাঝেই ওরা স্বামী স্ত্রী ঝগড়া করতো। দুলা ভাইয়ের উপর অভিমান করেই আমার বোন ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করেছে। খবর শোনে বাড়ীতে এসে দেখি আমার বোন ফাঁসীতে ঝুলে আছে।
নিহত সাথির মা বানেছা বেগম জানান আমি চরে গিয়ে ছিলাম কাজ করতে খবর শোনে বাড়ীতে এসে দেখি মেয়ে ঝুলে আছে। এর আগেও আমার মেয়েকে মারধোড় করতো। গতরাতে ও ঝগড়া করছে মারধোর করছে। ৩ মাস আগেি ওর নানা শ্বশুর শাহেবআলী, নানী শ্বাশুড়ী সহ ওর স্বামী মেয়েকে মারধোর করেছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুরে পাঠানো হবে রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
All rights reserved : Channel 11