বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার উদ্দোগে দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির' ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার ( ১১ এপ্রিল) ২০২৬ ইং কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাওঃ নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম জেলা জামায়াতের কার্যলয়ে জেলার বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষাশিবিরে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া ও মুহাম্মদ শাহজালাল সবুজ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য জনাব মোঃ আলতাফ হোসেন, মোঃ জহুরুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা আমির জনাব শামসুল হুদা মিঠু ও উলিপুর উপজেলা আমির (ভারপ্রাপ্ত) এডভোকেট কামাল কবির লিটন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন- আখিরাতের সফলতাই আমাদের প্রকৃত সফলতা ৷ আমাদের সকল কাজে আখিরাত জড়িত ৷ আমাদের সকল কাজে রাসুল (সাঃ) কে আদর্শের মডেল হিসেবে গ্রহণ করতে হবে।
ইলমের ক্ষেত্রে নিজেকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, ইলম ও আমলের মধ্যে যেন কোন ঘাটতি না থাকে সে বিষয়ে কর্মীদেরকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আনুগত্যের ক্ষেত্রে নিজেকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে, এক্ষেত্রে নবী - রাসুল ও সাহাবায়ে কেরামদের জীবনী অনুসরণ করতে হবে। সকল ক্ষেত্রে নিজেদের মানোন্নয়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।