কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে - Channel 11
কুড়িগ্রাম প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

কুড়িগ্রামে ভূমি অপরাধ মামলায় আপসের শর্তে জামিন নিয়ে ফের জমি দখল, গাছ কাটা এবং বাদি ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যুর বিরুদ্ধে।

এই ঘটনায় বিজ্ঞ আদালত দুই আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আদালতের এই আদেশের পর, ক্ষিপ্ত হয়ে আসামিরা সোমবার (৬এপ্রিল) পুনরায় বাদী ও তার পরিবারের উপর হামলার চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আদালতের আদেশ ও পরবর্তী হামলাঃ
মামলা সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) মামলার আসামিরা আদালতে স্থায়ী জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে ১ নং আসামি ইউনুস আলী ও ২ নং আসামি আব্দুল বাতেনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে জামিনপ্রাপ্ত বাকি ৮ জন আসামির সহযোগিতায় সাইয়েদুল নামক এক মাদকাসক্ত যুবক দেশীয় অস্ত্র নিয়ে বাদির বাড়ির দিকে ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক বাদিকে হত্যা করবে মর্মে চিৎকার করতে থাকে এবং বাদিকে না পেলে পরিবারের যেকোনো সদস্যকে মেরে ফেলার হুমকি দেয়।

ঘটনার প্রেক্ষাপটঃ
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান ও সাংবাদিক সাইফুর রহমান শামীমের পরিবার তাদের পৈত্রিক ভিটায় গত ৫০-৬০ বছর ধরে ভোগদখল করে আসছেন। ওই জমির যাবতীয় রেকর্ড ও খাজনা তাদের নামেই রয়েছে। অভিযোগ রয়েছে, পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে আসা ইউনুস, মুসা, ইসা, আইয়ুব ও বাতেনরা সংঘবদ্ধ হয়ে স্থানীয় কয়েকজনের আশ্রয়ে গত ১৯ জানুয়ারী ভোররাতে প্রায় ৫ শতাধিক টিন, কংক্রিটের খুঁটি ও বাঁশ লুট করে নিয়ে যায় এবং গাছ কেটে অবৈধভাবে ঘর নির্মাণ করে জমি দখল করে।

পুলিশ ও সালিশি বৈঠকঃ
লুটপাট ও জবরদখলের ঘটনায় সদর থানায় অভিযোগ করলে পুলিশ কিছু মালামাল উদ্ধার করে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে মীমাংসার প্রস্তাব দেয়। ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশি বৈঠকে মুক্তিযোদ্ধা পরিবার বৈধ কাগজপত্র দেখালেও দখলদাররা তা অমান্য করে এবং নির্ধারিত তারিখের আগেই পুনরায় অবৈধ ঘর নির্মাণ করে।

মামলা ও বর্তমান পরিস্থিতিঃ
জবরদখল ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে সাংবাদিক সাইফুর রহমান শামীম বাদী হয়ে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ অনুযায়ী মামলা দায়ের করেন। সেই মামলায় দুই আসামি বর্তমানে জেলহাজতে থাকলেও বাকি আসামিরা ও তাদের সহযোগীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।

ভুক্তভোগী সাংবাদিক সাইফুর রহমান শামীম জানান, “পৈত্রিক জমি দখল করে তারা আমাদের ঘরবাড়ি ও বাগান নষ্ট করেছে। এখন আদালত দুইজনকে জেলে পাঠালে তারা আরও বেপরোয়া হয়ে আমাদের সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও জীবনের নিরাপত্তা দাবি করছি।”

বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে এবং মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার জন্য আইনি সহায়তার প্রস্তুতি চলছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১০

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১১

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১২

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৪

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৫

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৬

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৭

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

১৮

কুড়িগ্রামে ২ দিন ব্যপী হজ প্রশিক্ষণ কর্মশালা

১৯

সিজারের বিল পরিশোধে ব্যর্থতা, নবজাতককে বিক্রির চাপ-চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

২০