সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২ এপ্রিল ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় সেচ মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে তার স্বামী আবু কাশেম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত আবু কাশেম ওই এলাকার আব্দুল গারীর ছেলে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশের ফসলি জমিতে পানি দেওয়ার জন্য সেচ মোটর চালু করতে যান রিনা বেগম। এ সময় মোটরের বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে ছটফট করতে দেখে তাকে উদ্ধার করতে গেলে স্বামী আবুল কাশেম ও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

আহত আবুল কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে রিনা বেগম হাসপাতালে আনার আগেই মারা যান। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

কুড়িগ্রামে ২ দিন ব্যপী হজ প্রশিক্ষণ কর্মশালা

১০

সিজারের বিল পরিশোধে ব্যর্থতা, নবজাতককে বিক্রির চাপ-চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

১১

নীলফামারী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন মিজানুর রহমান চৌধুরী

১২

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলায় আনন্দের ঢেউ

১৩

নীলফামারীতে সড়কে সংঘবদ্ধ ডাকাতি, ডাকাত সদস্য গ্রেপ্তার

১৪

আত্মসমর্পণের পরও কারামুক্তি নয়, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলালসহ ১৯ আ’লীগ নেতা কারাগারে

১৫

নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ডে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

১৬

দিনদুপুরে আদালত চত্বরে হামলা ও অপহরণের চেষ্টা, নিরাপত্তা প্রশ্নে সাংবাদিক মহল

১৭

মাদারগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধন, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি- থানায় অভিযোগ

১৮

প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ’ অভিযুক্ত ইউপি সদস্য পলাতক-থানায় মামলা

১৯

বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

২০