
গত ৩১-০৩-২০২৬ তারিখে বেসরকারি টেলিভিশন আরটিভিতে “দেওয়ানগঞ্জে খালকে রাস্তা দেখিয়ে প্রকল্পের অর্থ আত্মসাৎ” শিরোনামে প্রচারিত সংবাদে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার একটি প্রকল্প সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। এর বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া এলাকায় কাবিখা প্রকল্পের মাধ্যমে গম বরাদ্দ দিয়ে কাজটি যথাযথভাবে এবং নিয়ম মেনে সম্পন্ন করা হয়েছে। প্রকল্পটির বাস্তব অগ্রগতি ও ফলাফল দৃশ্যমান।
কিন্তু উক্ত সংবাদে একটি খালকে রাস্তা হিসেবে উপস্থাপন করে প্রকল্পের অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল ব্যক্তিস্বার্থে মনগড়া তথ্য প্রদান করে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারে ভূমিকা রেখেছে বলে প্রতীয়মান হয়।
আমার উপজেলায় বাস্তবায়িত সকল প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং তা দৃশ্যমান। এ ধরনের অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে আমাদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে, যার তীব্র নিন্দা জানাচ্ছি।
ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
মন্তব্য করুন