নীলফামারী জেলা পরিষদের নব - নিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি'র নেতা-কর্মীরা।
বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আয়বায়ক সোহেল পারভেজ, রিয়াজুল ইসলাম কালু, মোস্তফা প্রধান হক বাচ্চু প্রমুখ।
প্রশাসক মিজানুর রহমান চৌধুরী বলেন, নীলফামারীর সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন। মানুষের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন
করবেন বলে জানান। এ সময় জেলা বিএনপি'র সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, আখতারুজ্জামান সুমন, গোলাম রব্বানী প্রধান, রাকু ইসলাম প্রবীর গুহ রিন্টু, মুক্তার হোসেন, সদর উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, কৃষকদলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সাবেক ছাত্রনেতা এনামুল হক এনামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।