কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর গরুর হাটে অবকাঠামোগত উন্নয়নের অভাবে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাঁদা ও পানিতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতা-বিক্রেতারা।

জেলার সবচেয়ে বড় এই পশুর হাটে কোটি টাকার বেচাকেনা হলেও পরিবেশের অবনতির কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন এবং অনেকে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান হাটের মাঠজুড়ে কাঁদা ও জমে থাকা পানির মধ্যে গবাদিপশু নিয়ে দাঁড়িয়ে থাকেন বিক্রেতারা। ঘণ্টার পর ঘণ্টা কাঁদায় দাঁড়িয়ে থাকায় অনেক ব্যবসায়ীর পায়ে চর্মরোগ দেখা দিচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অনেক ক্রেতা হাটে আসতে আগ্রহ হারাচ্ছেন।

প্রতি শনিবার ও মঙ্গলবার বসা যাত্রাপুর হাটে শুধু কুড়িগ্রাম নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও ক্রেতা-বিক্রেতারা আসেন। সরকারি হিসাবে, চলতি বছরে ভ্যাট ও ট্যাক্সসহ প্রায় ১ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে এই হাট থেকে। হাটের ব্যবসায়ী মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘হাটে সব সময় কাঁদা ও নোংরা পানি জমে থাকে। এতে চলাফেরা করা যায় না, বাইরে থেকে ব্যবসায়ীরাও আসতে চায় না।

গরু বিক্রেতা নজু মিয়া বলেন, ‘এত বড় একটি হাট থেকে সরকার কোটি টাকা রাজস্ব নেয়, কিন্তু কাঁদা পানির কারণে আমরা ঠিকমতো ক্রেতা পাই না। অনেকেই হাটে এসে ফিরে যায়, এতে আমাদের লোকসান হচ্ছে।

হাটের ইজারাদার রহিম উদ্দিন হায়দার রিপন সাংবাদিকদের বলেন, সামান্য বৃষ্টিতেই হাটে হাঁটু সমান পানি জমে যায়। দূরদূরান্ত থেকে আসা অনেক মানুষ দুর্ভোগে পড়ে ফিরে যান। তিনি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, উপজেলায় মোট ২২টি হাটের মধ্যে যাত্রাপুর হাট সবচেয়ে বড়। এর অবকাঠামো উন্নয়ন ও একটি কসাইখানা নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি হাটের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

কুড়িগ্রামে ২ দিন ব্যপী হজ প্রশিক্ষণ কর্মশালা

সিজারের বিল পরিশোধে ব্যর্থতা, নবজাতককে বিক্রির চাপ-চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

নীলফামারী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন মিজানুর রহমান চৌধুরী

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলায় আনন্দের ঢেউ

নীলফামারীতে সড়কে সংঘবদ্ধ ডাকাতি, ডাকাত সদস্য গ্রেপ্তার

আত্মসমর্পণের পরও কারামুক্তি নয়, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলালসহ ১৯ আ’লীগ নেতা কারাগারে

নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ডে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

দিনদুপুরে আদালত চত্বরে হামলা ও অপহরণের চেষ্টা, নিরাপত্তা প্রশ্নে সাংবাদিক মহল

১০

মাদারগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধন, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি- থানায় অভিযোগ

১১

প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ’ অভিযুক্ত ইউপি সদস্য পলাতক-থানায় মামলা

১২

বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

১৩

ঈদ পুনর্মিলনীতে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-মাদক,দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

১৪

মাদারগঞ্জে পূর্ব মোসলেমাবাদ সঃ প্রাঃ বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি- থানায় অভিযোগ 

১৫

নীলফামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় উত্তেজনা

১৬

মেলান্দহে অনাড়ম্বর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৭

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

১৮

মাদারগঞ্জে মহান স্বাধীনতা উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

১৯

মেলান্দহে কওমি মাদ্রাসার পানির লাইন ও ট্যাংকে অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগ

২০