
জামালপুরের মাদারগঞ্জে লালডোবা এলাকায় সম্রাট মোগল নামে এক ব্যক্তির মৎস্য খামারে ১০ লক্ষ থেকে ১১ লক্ষ টাকার মাছ বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে।
পূর্ব শত্রুতার জেরে রাতের আধাঁরে মোঘল এর বাড়ি সংলগ্ন চার বিঘা জমির মৎস্য খামারে বিষ প্রয়োগের আনুমানিক দুই লক্ষ টাকার মূল্যের দেশি বিদেশি বিভিন্ন ধরনের চারা মাছও মেরে ফেলা হয়েছে।
মৎস্য চাষী সম্রাট মোঘল দীর্ঘদিন ধরে সুনাম ছড়িয়ে তার মৎস্য খামারে দেশি বিদেশি বিভিন্ন ধরনের মাছ চাষ করে নিজ এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহ করে। এক দিকে বিভিন্ন মাছ চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। ঠিক তেমনি সাধারণ মানুষের মাঝে মাছ জোগান দিয়ে বিপুল অর্থ আয় করছেন।
এ বিষয়ে মৎস খামার মালিক মোগল সম্রাট বলেন, তার চার বিঘা জমির মৎস্য খামারে রাতের আধাঁরে বিষ প্রয়োগ করা হয়েছে। পানিতে (টিন্ডার ৫৬% ট্যাবলেট) নামক বিষের একটি বোতল পাওয়া গেছে। বিষ প্রয়োগে দেশি বিদেশি বিভিন্ন ধরনের যে মাছ মেরে ফেলা হয়েছে। সেই মাছের বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকার মতো হবে। আমার বিশাল ক্ষতি হয়েছে আমার স্বপ্ন ধুলিসাৎ করে দিয়েছে। থানায় অভিযোগ দিয়েছি আমার যারা ক্ষতি করেছে তাদের আইনগতভাবে বিচার চাই।
এ বিষয়ে স্থানীয় পল্লী চিকিৎসক ডাঃ ইসমত পাশা বলেন, জীব হত্যা মহাপাপ জেনেও মৎস্য খামারে এতগুলো মাছ মেরে ফেলার মতো নিন্দনীয় ও ঘৃণিত কাজ করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন