
জামালপুরের মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য কর্তৃক প্রতিবন্ধী (১২) মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে।
শনিবার বিকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী এলাকায় নিজ বাড়ীতে ধর্ষনের শিকার হয় প্রতিবন্ধী মেয়েটি। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদ এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলা নং ১৬, তারিখ-২৯ মার্চ/২৬।
সরেজমিনে গিয়ে জানা গেছে, শনিবার বিকালে বাড়ীতে পুরুষ মানুষ কেউ ছিল না। যে যার কাজে ব্যস্ত ছিল। নিকটতম একজনের ছেলে ময়মনসিংহে পড়াশোনা করে। সে চলে যাওয়ার সময় রাস্তায় এগিয়ে দিতে যায় বাড়ীর মহিলারা। এ সময় পান খাওয়ার ছলে ঘরে ঢুকে এবং ভিকটিমের মুখ চেঁপে ধরে ধর্ষণ করে বলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন।
অভিযুক্তের পরিবার সূত্রে জানা গেছে, মেম্বার মাসুদ ঐ বাড়ীর দিকে বেশি থাকে। বিভিন্ন প্রয়োজনে তারা ডেকে নিয়ে যায়। এরকম ঘটনা ঘটাইছে কি না আমরা যেহেতু দেখি নাই এ জন্য জানি ও না। তবে এখন কেউ বাড়ীতে নেই, ঘর বন্ধ।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভিকটিম কে পরীক্ষার জন্য জামালপুর মেডিকেলে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামী পলাতক রয়েছে গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন